এলার্জি উপকারী না ক্ষতিকর?

এলার্জি কতটা যন্ত্রণাদায়ক, অসস্থিকর তা কেবল যার এলার্জিতে আক্রান্ত হবার প্রবণতা রয়েছে কেবল তিনিই বুঝেন। যাদের এলার্জি আছে তাদের নানা রকম এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করতে করতে জীবন শেষ। কিন্তু এলার্জি আক্রান্তদের জন্য সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা। এই এলার্জিও আপনার জন্য আশীর্বাদ হতে পারে। সাইকোলজি টুডে পত্রিকায় উল্লেখ করা হয় বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন শরীরে ক্যান্সার সৃষ্টির ক্ষমতাধর উপাদান কার্সিনোজেনস এবং অন্যান্য ক্ষতিকর টক্সিন বের হতে সাহায্য করে এলার্জি। ফলে ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি কম থাকে। এছাড়া মেনুস্ট্রেশনের সমস্যা এবং মর্নিং সিকনেসও এলার্জি আক্রান্তদের কম হয়। গবেষণায় আরও উল্লে¬খ করা হয় হাচি-কাশি, শরীর চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, সাইনাসের সমস্যাসহ বিভিন্ন এলার্জির সমস্যা থেকেও শরীরের টক্সিন বের করে দেয়। তাই এলার্জি শরীরের জন্য বিব্রতকর হলেও আক্রান্তদের ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে। এলার্জি খাবার, ধুলাবালি, পরিবেশ, সিনথেটিক, কসমেটিকসসহ নানা ভাবে ছড়াতে পারে। এলার্জি আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালেও এলার্জির সমস্যা নিরসনে চিকিত্সকের পরামর্শ ব্যতীত দীর্ঘ মেয়াদী এন্টি-হিস্টামিন জাতীয় ওষুধ সেবন করা উচিত নয়। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ