বাংলাদেশি শ্রমিকদের প্রতি নজর রাখার আশ্বাস মালয়েশিয়ার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২২:১১
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয়, কুয়ালালামপুর সে বিষয়ে নজর রাখার আশ্বাস দিয়েছে।
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বৈঠককালে এ আশ্বাস পাওয়া যায়। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
মালয়েশীয় প্রতিনিধি দল বাংলাদেশের লাভজনক খাতে আরো বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, আমরা বাংলাদেশের লাভজনক খাতে আরো বিনিয়োগ করতে চাই এবং মালয়েশীয় উদ্যোক্তারা এসব খাত যাচাই করছে।