আজকের অনুষ্ঠান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২২:১৩
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) :বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় পাবলিক টয়লেটের গুরুত্ব ও বর্তমান অবস্থা শীর্ষক আলোচনা। পবা কার্যালয়ে সকাল ১১টা।
দেশপ্রেমিক জনগণের মঞ্চ:গার্মেন্টস শ্রমিকদের মজুরি বিষয়ে মুক্ত আলোচনা। পরীবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকাল ৩টা।
স্বাধীনতা সংরক্ষণ ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন: ‘সংকট নিরসন ও রাষ্ট্রীয় স্বার্থে ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা। জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টা।
জাতীয় গণতান্ত্রিক লীগ: শ্রীমতি ইন্দিরা গান্ধীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিকাল ৪টা।