কাপাসিয়া আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জেলার কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গত রবিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ জানান, দলীয় কাজ শেষ করে সবাই চলে যাওয়ার পরে গত রবিবার রাত ১১টার দিকে একটি জানালা দিয়ে অফিসের ভেতরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাজারের পাহারাদার আগুন দেখে ডাক-চিত্কার করলে আশপাশের লোকজন, খবর পেয়ে পুলিশ ও দলের নেতাকর্মীরা এসে আগুন নেভায়। আগুনে অফিসের আসবাবপত্র, আলমারি ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। তিনি এ ঘটনার জন্য সারাদেশে যারা নাশকতা করছে তাদের দায়ী করেন।