রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক আজ

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বিকাল চারটায় রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে কমিশনাররা এ বৈঠকে অংশ নেবেন। আগামী নির্বাচনে সবদলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে জাতীয় সংসদ ভেঙ্গে দেয়ার সুপারিশ করবে কমিশন। একইসঙ্গে নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাবে তারা। ইসি সূত্রে এ খবর পাওয়া গেছে।