চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার দুবাই ফেরত যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ কেজি সমপরিমাণ ১২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় বাংলাদেশ বিমানের যাত্রী খায়রুল বশরকে আটক করা হয়েছে।