খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবল জুয়েল রানা নিহত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫০
কয়রা থানার পুলিশ ব্যারাকে নিজের গুলিতে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল জুয়েল রানা (২৫)। পুলিশ কনস্টেবল কয়রা সদর বাজারে ডিউটি শেষে দুপুরে খাবার খাওয়ার জন্য থানার ব্যারাকে যেয়ে পোশাক খোলার সময় আনুমানিক ১টা ৪৫ মিনিটে অসাবধানতাবসত নিজের রাইফেলের গুলি তার পেটে নাভীর পাশে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানায়।