তোফায়েল মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ মন্ত্রী হিসাবে শপথ নেয়ায় গতকাল সোমবার ভোলা শহরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিরাট আনন্দ মিছিল বের করে। বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ঢোল-বাদ্য বাজিয়ে আনন্দ মিছিলে যোগ দেয়। সর্বত্র মিষ্টি বিতরণ করা হয়। দীর্ঘ প্রতীক্ষিত মন্ত্রিত্ব পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উত্সাহ-উদ্দীপনা ছিল ব্যাপক।