‘অক্ষয়’ ব্যাটারি আসছে!

একবার চিন্তা করুন, যদি এমন বিদ্যুত্ সৃষ্টি করা যেত যার কোনো শেষ নেই। পৃথিবী যতোদিন থাকবে ততোদিন বিদ্যুত্ও থাকবে। তাহলে বিশ্বের শিল্প তথা অর্থনৈতিক উন্নতি যে কোন পর্যায়ে যেতো তা ভাবাটাই কষ্টকর। কিন্তু বিদ্যুত্ না হলেও এবার ‘অক্ষয়’ ব্যাটারি আবিষ্কার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গবেষকরা! যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষক দল এবং এসএলএসি ন্যাশনাল অ্যাকসেলেটরি ল্যাবরেটরির একদল গবেষক এমন ব্যাটারি তৈরী করতে চলেছেন। তারা বেশ খানিকটা সফলতার দিকেও এগিয়ে গেছেন। সমপ্রতি এই গবেষণার বিষয়বস্তু বিজ্ঞান সাময়িকী জার্নাল ন্যাচার কেমিস্ট্রিতে প্রকাশ করা হয়েছে। এই ব্যাটারি গাড়ি, সেলফোন এবং অন্যান্য ইলেক্ট্রিক যন্ত্রপাতিতে ব্যবহার করা যাবে। লিথিয়াম আয়নের তৈরি এই ব্যাটারিতে ইলেক্ট্রোডের উপরে পলিমার থাকবে। এটা ব্যবহারের সঙ্গে সঙ্গে নিজে নিজেই চার্জ হতে থাকবে। ফলে ব্যাটারির শক্তি ফুরাবে না। ব্যাটারি চার্জ দেয়ার ঝামেলার দিন বুঝি শেষ হতে চলল! -এএনআই