হেমন্ত
ফরিদা ইয়াছমিন সাথী সদস্য নম্বর: ৩২৩৬
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ১৯:০৩
বাংলাদেশে ছয়টি ঋতু নানান রঙে আসে,
সবুজ-শ্যামল শিশির ভেজা সোনার বাংলা হাসে।
হেমন্তিকার নতুন বরণ হাসিভরা মুখ,
কিষাণ-বধূর স্বপ্ন দেখে আসবে এবার সুখ।
কৃষক ভাইয়ের সফল শ্রম খুশি ভরা প্রাণ,
মাঠে মাঠে আনন্দতে কাটছে পাকা ধান।