ক্যাম্পাসের টুকরো খবর
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ১৯:১১
ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
এসিসিএ কোয়ালিফিকেশন সম্পর্কে এলসিবিএস ঢাকা এবং এসিসিএ বাংলাদেশ যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি কনফারেন্স হলে ২২ নভেম্বর দুপুর ১২.০০টায় উন্মক্ত সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের পেশাগত ডিগ্রীর বিভিন্ন দিক ও কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হবে। সেমিনারের উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিবেন এসিসিএ বাংলাদেশের অফিসিয়ালবৃন্দ। সেমিনারটি সকল শিক্ষার্থীর জন্য উন্মক্ত।
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
ক্যাম্পাস প্রতিবেদক
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছর সম্প্রতি অনুষ্ঠিত সরকারি তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় ন্যূনতম ১২০ নম্বর পেয়ে কৃতকার্য শিক্ষার্থীরা প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে ভর্তি হতে পারবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ মেডিকেল কলেজটি রাজধানী ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। অধ্যক্ষের দায়িত্বে পালন করছেন অধ্যাপক ডাঃ মো. আনোয়ার হুসাইন এবং চেয়ারম্যান হিসেবে সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন আইবিএটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ। স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা কার্যক্রম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের সিলেবাসের ভিত্তিতে এ কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা হয়।
ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ
ক্যাম্পাস প্রতিবেদক
সিএমএ ডিগ্রি দি ইন্সিটিউট অফ কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ প্রদান করে থাকেন। মূলত এটি একটি একাউন্টিং কষ্ট কাটিং বিষয়ে ডিগ্রী। এই ডিগ্রির মাধ্যমে দেশে বিদেশে একটি সর্বোচ্চ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারেন। এই ডিগ্রি প্রাপ্তদের কোন বড় ধরণের ব্যবসা, শিল্প, বাণিজ্যসহ সরকারী, আধা সরকারী, স্বায়ত্ব শাসিত ও এনজিওতে প্রধান হওয়ার যোগ্যতা রাখে। এছাড়াও কোন আর্থিক প্রতিষ্ঠানের ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারী/আধা সরকারী ও স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানের সদস্য (অর্থ), পরিচালক (অর্থ) সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার নজির রয়েছে এবং ভবিষ্যতে আরো উন্নত চাকুরীরও সুযোগ রয়েছে। ভর্তির সময় বত্সরের জানুয়ারী ও জুলাই মাস। এই ডিগ্রিটি দিয়ে থাকেন দি ইন্সিটিউট অফ কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ যার ৫টি শাখায় (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও কুমিল্লা) লেখাপড়া করানো হয়ে থাকে।
তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
‘নিরাপদ সড়ক আমাদের অধিকার বাস্তবায়নে চাই অঙ্গিকার’ এ শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি সাভার উপজেলার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলগামী শিক্ষার্থীদের পথচলার নিয়ম শিশু পথচারীদের সড়ক ব্যবহার এবং যানবাহনে চলাচলের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই সব বিষয়ে সচেতন করাই ছিল এই কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য। এই কুইজ প্রতিযোগিতায় ৭ম ও ৯ম শ্রেণীর ১০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মোট ১০ জনকে বিভিন্ন পুরস্কার দেয়া হয়। এ কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ব্র্যাকের মানিকগঞ্জ অঞ্চলের সোশ্যাল কমিউনিকেটর জি.এম. সুমন এবং হেমায়েতপুর, ঢাকা এলাকার প্রগতি কমসূচীর এলাকা ব্যবস্থাপক জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন পরিতোষ চন্দ্র মন্ডল।
আশা ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফার্মেসী বিভাগ, ফল-২০১৩ সেমিষ্টারের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপদেষ্টা অধ্যাপক মোঃ মঈনউদ্দিন খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বিলকিস বেগম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান বক্তব্য রাখেন। ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ, নবীন ছাত্রছাত্রী এবং বিভাগের অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।