ডেসল্ট সিস্টেমসের পরিবেশক হলো গ্লোবাল ব্র্যান্ড
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ১৯:২৩
থ্রিডি ডিজাইন সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেসল্ট সিস্টেমসের বাংলাদেশের পরিবেশক নিযুক্ত হলো গ্লোবাল ব্র্র্র্যান্ড। ডেসল্ট সিস্টেমস হলো ফরাসি থ্রিডি এক্সপেরিয়েন্স কোম্পানি, যারা মূলত থ্রিডি ডিজাইন সফটওয়্যার, থ্রিডি ডিজিটাল প্রতিলিপি এবং পণ্যের লাইফ সাইকেল ম্যানেজমেন্ট (PLM)-এর সমাধান প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ডেসল্ট সিস্টেমসের পরিবশক নিযুক্ত হওয়ার মাধ্যমে গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে সফটওয়্যার খাতে আমদানীকারক হিসেবে যাত্রা শুরু করল। গ্লোবাল ব্র্যান্ড এবং ডেসল্ট সিস্টেমসের এই মেলবন্ধন বাংলাদেশে পরিকাঠামো তৈরি করা, নির্মাণ, পরিবহন, আর্থিক ও ব্যবসায়িক সেবাসহ বাংলাদেশের শিল্প খাতে সর্বাধুনিক নকশার সমাধানে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করছে উভয় প্রতিষ্ঠান। ডেসল্ট সিস্টেমসের সাথে সম্পৃক্ততা প্রসঙ্গে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ বলেন, ‘এটি বাংলাদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে বিশ্বের সেরা নকশা তৈরির সমাধান প্রদানে সহায়তা করবে।’ ডেসল্ট সিস্টেমস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ড. চন্দন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ প্রযুক্তিনির্ভর উন্নয়নশীল দেশ এবং আমরা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।’ বর্তমানে CATIA, SOLIDWORKS, SIMULIA, DELMIA প্রভৃতি সফটওয়্যারগুলোর বাণিজ্যিক এবং শিক্ষা বা গবেষণামূলক লাইসেন্স সংস্করণ বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যার মূল্য ৮ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা।