বিক্রয় ডটকমে ফ্রি বিজ্ঞাপন দিয়ে গ্যালাক্সি ট্যাব থ্রি জেতার সুযোগ

অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমে ফ্রি বিজ্ঞাপন দিয়ে প্রতি সপ্তাহে একটি করে সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি জিতে নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। এ সুযোগ বিক্রয় ডটকমে বিজ্ঞাপন পোস্ট করে যে কেউ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডটকমের নিয়ম অনুযায়ী ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। এটি হতে হবে একটি ব্যক্তিগত বিজ্ঞাপন। একদম নতুন বিজ্ঞাপন দিতে হবে ও বিদ্যমান কোনো বিজ্ঞাপনের নকল বা অনুলিপি হলে সেটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে না। অংশগ্রহণকারী প্রতিটি বৈধ বিজ্ঞাপনের জন্য প্রতিযোগিতায় একটি করে এন্ট্রি পাবেন। বিজয়ীদের সাথে ফোনে যোগাযোগ করা হবে এবং সব বিজয়ীর নাম বিক্রয় ডটকমের ফেসবুক পেজে প্রকাশ করা হবে। www.bikroy.com এই ঠিকানায় ফ্রি বিজ্ঞাপন পোস্ট করা যাবে। ১৫ ডিসেম্বরের মধ্যে পোস্ট করা বিজ্ঞাপন প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। এ ছাড়া সারা বছরই নতুন ও ব্যবহূত পণ্য বেচা কেনা করা যাচ্ছে এই অনলাইন মার্কেটেপ্লেসে।