বায়োস্টার মাদারবোর্ডে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা

বায়োস্টার মাদারবোর্ডের বাংলাদেশের পািরবেশক বিজনেসলিংক কম্পিউটারস গত ১ নভেম্বর থেকে বায়োস্টার ১১৫৫ সকেটের এইচ-৬১ সিরিজের মাদারবোর্ড থেকে জেড-৮৭এক্স হাই-ফাই সিরিজ পর্যন্ত তিন বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করছে। বর্তমানে এসব সিরিজের প্রতিটি বায়োস্টার মাদারবোর্ডে তিন বছরের বিক্রয়োত্তর সেবার স্টিকার যুক্ত করা হয়েছে। ক্রেতাদের এই ওয়ারেন্টি স্টিকার দেখে কেনার জন্য বলা হচ্ছে। বিস্তারিত জানতে ফোন :৯৬৭৩৯৭৯-৮০, ০১৭১১৮১৮৭৮৩।