স্মরণীয় উক্তি

 যে কাজ করে তৃপ্তি পাওয়া যায় সে কাজে আলস্য আসে না। - কুপার  পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়েঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় বাস করার কোনো সার্থকতা নেই। - উইলিয়াম ডোভ্স  জীবন তৃপ্তি দেয় যতটুকু অতৃপ্তি দেয় তারচেয়েও বেশি। - ক্রিস্টিনা রসেটি  খাবার যত সাধারণই হোক তৃপ্তি সহকারে খাও এবং অন্যের চোখকে তৃপ্তি দেয় এমন পোশাক পরিধান কর। - লামান ব্লানচার্ড  অল্পতে তৃপ্ত থাকতে পারলেই জীবনকে মধুময় বলে মনে হয়। - টলস্টয়