ওবামাকেয়ার সফল করতে
মার্কিনীদের সহযোগিতা
চাইলেন ওবামা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২১:০৩
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওবামাকেয়ার প্রকল্পের অধীনে আমেরিকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়ার পাশাপাশি এবার মার্কিনীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন। সোমবার ওবামার সমর্থকদের এক সমাবেশে তিনি জানান, দ্রুত অবস্থার উন্নতি হবে।
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক ইন্স্যুরেন্স সেবার জায়গা হিসাবে চালু করেন ওবামাকেয়ার। কিন্তু এখানে শ্রেণি বিন্যাসের মাধ্যমে নানা পেশার মানুষের জন্য রয়েছে আলাদা সেবামূল্য। যেমন ভিন্ন ভিন্ন এলাকার জন্য সেবামূল্যের দর ভিন্ন, আবার পারিবারিক অবস্থার ভিত্তিতেও বদলে যেতে পারে সেবার মূল্য তালিকা। এসব কারণেই অক্টোবরের ১ তারিখ থেকে চালু হওয়া অনলাইনভিত্তিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের জনপ্রিয়তা নিম্নমুখী।