এক দিনেই ৩ বার ‘রাম-লীলা’য় অমিতাভ

শুধু সমালোচকরাই নয়, ‘রাম-লীলা’য় মুগ্ধ গোটা ভারত। শুধু ভারত বললেও ভুল হবে, বলিউডপ্রেমীরা ছবিটির ব্যাপক প্রশংসায় মেতে উঠেছেন। ৮ বয়সী কিশোর থেকে শুরু করে ৮০ বছরের বয়স্ক মানুষেরও পছন্দের ছবি হয়ে উঠছে এটি। স্বয়ং বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনই বুঁদ হয়ে আছেন ‘রাম-লীলা’-এর নেশায়। এতটাই ঘোর নেশা যে, এক দিনেই ৩ বার ছবিটি দেখেছেন তিনি। অমিতাভ তার ব্লগে লিখেছেন, ‘অন্যদের ভালো কাজ দেখলে সত্যিই ভালো অনুভূতি হয়। আজ ‘রাম-লীলা’ দেখে মন খুলে প্রশংসা করতে ইচ্ছে করছে। ছবির সব কলাকুশলীরা অনবদ্য। ‘রাম-লীলা’ দেখা আমার জীবনের অন্যতম মনে রাখার মতো ঘটনা। এত কম সময়ের মধ্যে নতুন প্রজন্মের এত ভালো কাজ দেখে আমি মুগ্ধ। কাজের প্রতি ওদের ভালোবাসা আর পারফেকশন আমাকে মুগ্ধ করেছে। সত্যিই ওরা ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যত্। এই শিল্পের ক্ষুদ্র সদস্য হতে পেরে গর্বিত বোধ করছি। একদিনে ৩ বার দেখলাম ছবিটি।’