এস.বি.এল-এর ‘প্রহসন’

সম্প্রতি সিডি প্লাসের ব্যানারে প্রকাশ হলো এস.বি.এল-এর একক অ্যালবাম ‘প্রহসন’। এর সবকটি গানে কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন এসবিএল নিজেই। ১১টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর শিরোনাম হচ্ছে ‘প্রেম’, ‘নন্দিনী’, ‘প্রহসন’, ‘স্মৃতি’, ‘দেবার কিছু নাই’, ‘যুবক’, ‘চন্দ্রিমা’, ‘সত্য’, ‘তুমি নেই’, ‘তকদির’, ‘মেঘ’। অ্যালবামটি প্রসঙ্গে এর শিল্পী বলেন, ‘আমার ‘সত্য ভালোবাসা’, ‘স্বপ্ন ডানায়’, ‘কষ্টের এই শহরে’-এর ব্যাপক সাফল্যের পর এবার নিয়ে এসেছি অন্য রকম অ্যালবাম ‘প্রহসন’। চেষ্টা করেছি এবারও শ্রোতাদের কিছু ভালো গান উপহার দিতে।’