শান্তিনগর ক্লাবের সভাপতি পল্টু
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২১
দেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু শান্তিনগর ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীতে সংসদ সদস্য মনিরুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের সাংগঠনিক সভায় পল্টু ক্লাবের সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। সভায় ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আলী আফসার, যুগ্ম সম্পাদক এনামুল হক আবুল, সিনিয়র সহ-সভাপতি আনভীর আদিল খান বাবু, রিয়াজ উদ্দিন মানু, কেরামত মাওলা এবং জহিরুল ইসলাম রুমি বক্তব্য রাখেন। এছাড়া গাজী জিয়া উদ্দিন নান্নু, জিএম কামাল, শেখ জামিল, আলতাব হোসেন, কায়সার আহম্মেদ কমি, সাইদুর রহমান টিটু, আশরাফুল হক টিটু, জহিরুল ইসলাম বাবু সভায় উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু ক্লাবের অতীত ইতিহাস ও কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন।