বেগম ফজিলাতুননেসা মুজিব ট্রাস্ট ফান্ড গঠন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুননেসা মুজিব হলের মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে বেগম ফজিলাতুননেসা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সাবিতা রেজওয়ানা রহমান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো.কামালউদ্দিনের কাছে সাড়ে ১২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইউসুফ আলী মোল্যা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন সৈয়দ আব্দুল বারিক আলভি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই অনুদানের বাড়তি আয় থেকে প্রতিবছর ‘বেগম ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল ট্রাস্ট’ সার্বিক বিষয় বিবেচনা করে একজন মেধাবী ছাত্রীকে বেগম ফজিনাতুননেসা মুজিব মেমোরিয়াল ট্রাস্ট গোল্ড মেডেল প্রদান করবে। তাছাড়া বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের চারজন এবং স্নাতত্তোর পর্যায়ের চারজন মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে।