স্বেচ্ছাসেবক দল নেতা সপু হাসপাতালে

গাড়ি পোড়ানো ও বিস্ফোরক আইনে পুলিশের রিমান্ডে থাকা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপুকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিত্সকরা তার উন্নত চিকিত্সার জন্য সিসিইউতে ভর্তি করান। পরে সন্ধ্যায় তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, এর আগে সপুকে অসুস্থ অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডা. রবিউল ইসরাম রানা জানান, অসুস্থ সপু বুকে ব্যথার কথা জানালে তা পরীক্ষা করে এর সত্যতা পাওয়া যায়। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপুকে গত বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেয়।