লাইছাকে বাঁচাতে এগিয়ে আসুন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২৭
জান্নাতুল লাইছা (৩) ফুসফুস ও হার্টের সমস্যায় ভুগছে। তার ব্যয়বহুল চিকিত্সায় দরিদ্র পিতা আজ সর্বস্বান্ত। চিকিত্সকরা তাকে বাঁচানোর জন্য পর্যায়ক্রমে দুইদফা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সেজন্য দরকার অন্তত পাঁচ লাখ টাকা, যা তার অসহায় পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই মেয়ের জীবন রক্ষায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সমাজের হূদয়বানদের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ ইব্রাহীম ফকির, সঞ্চয়ী হিসাব নং ১১০৮২, জনতা ব্যাংক লিঃ, ঠাটারীবাজার শাখা, মোবাইল: ০১৯৪২২৪৭২৪১, ০১৯৬১৫১২০৭৮।