অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত-পাকিস্তান
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২১:৩৯
ভারত ও পাকিস্তান ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ব্ল¬াইন্ড বিশ্বকাপের দ্বিতীয় আসরটি যৌথভাবে আয়োজন করবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য ১০টি দেশ এ টুর্নামেন্টে অংশ নেবে। পাকিস্তান ব্ল¬াইন্ড ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি) আয়োজিত ওয়ার্ল্ড ব্ল¬াইন্ড ক্রিকেট কাউন্সিলের (ডব্লি¬উবিসি) ১৬তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। ডব্লি¬উবিসি প্রেসিডেন্ট সৈয়দ সুলতান শাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়ার্ল্ড ব্ল¬াইন্ড ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপের চতুর্থ আসর ২০১৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত হয় এই সভায়। ২০১৮ সালে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে এখনো কোন দেশ আগ্রহ প্রকাশ করেনি। তবে ষষ্ঠ আসর ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।