নান্দাইলে নদীতে দুই শিশুর ভাসমান মরদেহ

ময়মনসিংহের নান্দাইলে সুকাইজুড়ি নদী থেকে অজ্ঞাত পরিচয়ে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে রাতে ওই দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগের ৫ নেতা বহিষ্কার

নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সুকাইজুড়ি নদীতে অজ্ঞাত দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম