রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সন্তোস বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা ও কাশিনাথপুর ইউনিয়নের দুইবারের ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন সন্তোস। মঙ্গলবার সকাল আটটার দিকে নিজ বাড়ি সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের গোপালপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর দ্বাড়ীয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান শেষে বাদ মাগরিব স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়।