মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ঢাকা ত্যাগ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২৩:০৮
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী রসমো মানসুর তিন দিনের সরকারি সফর শেষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিদায় জানান। খবর বাসসের।
পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এসময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনকালে শেখ হাসিনা নাজিব রাজাককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।