চট্টগ্রামে আজকের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চট্টগ্রামে আজ বুধবারের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, মিরেরসরাইসহ বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল। আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবারের ধর্মঘটের সিদ্ধান্ত দেয়া হয়েছে কেন্দ্র থেকে। এ ব্যাপারে কেন্দ্রই সিদ্ধান্ত দেবে।