অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম ছাড়া ইসলামী শক্তির মুক্তি হবে না

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেদ্রীয় সভাপতি, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, নাস্তিক্যবাদী অপশক্তির দোসর আওয়ামী লীগ ব্রাক্ষ্মণ্যবাদী অপশক্তির সহযোগিতায় ইসলাম ও দেশবিরোধী জঘন্য খেলায় মেতে উঠেছে। এই অপশক্তির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে অবতীর্ণ হওয়া ছাড়া এই দেশ ও ইসলামী শক্তির মুক্তি অর্জন করার অন্য কোন পথ খোলা নেই। মুফতি ইজহার আরো বলেন, নেজামে ইসলাম পার্টি কোন দিনই কোন নাস্তিকের সাথে সম্পর্ক রাখতে পারে না। বিবৃতিতে তিনি আরো বলেন, আওয়ামী মহাজোট সরকারের অন্যতম শরীকদল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিগত কয়েক মাসে যে সব রাজনৈতিক নাটকের অবতারণা করেছেন তার মধ্য ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য নাটক হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর হযরত আল্লামা শাহ্ আহমদ শফীর সাথে সাক্ষাত্ করে দো’য়া চাওয়ার অভিনয়।