আজকের রাশিফল

২১ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ৭ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৬ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার বৃহস্পতি ও মঙ্গলবার। শুভরত্ন: পোখরাজ ও রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি:আত্মবিশ্বাসী, নির্ভীক ও স্বাধীনচেতা। জীবনের প্রতি আপনি দায়িত্বশীল ও সিরিয়াস। জীবনের দাবি ও চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি মোটেই ভীত নন। আরও বড় কিছু করার যোগ্যতাও আছে আপনার। বিশ্লেষণী ও সাংগঠনিক ক্ষমতা আপনাকে দিয়েছে প্রশাসনিক দক্ষতা। প্রাথমিক জীবনে অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। ইচ্ছে শক্তির একাধিক পরীক্ষা দিতে হতে পারে। সামর্থ্যের চেয়েও অনেক বেশি দায়িত্ব আপনার উপর অর্পিত হতে পারে। আপনাকে কৌশলী ও বিনয়ী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: দার্শনিক ভলটেয়ার, সাহিত্যিক ইমরান নওয়াব শাহ, রাজনীতিক শাহ আজিজুর রহমান, প্রেমনাথ, ল্যারি হেগম্যান, কাজী লতিফা হক, নেপালের রাজনীতিবিদ ও কূটনীতিক জ্ঞানেন্দ্র বাহাদুর রাজভান্ডারী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ঠিক হবে না। শ্রমিক-কর্মচারীদের জন্য দিনটি শুভ বলা যাবে না। আজ অনভিপ্রেত কিছু ঘটতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। নানা কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ভাই-বোনদের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিতে পারেন। বিনিয়োগের প্রয়োজনে ঋণ গ্রহণ করতে হতে পারে। কেউ আজ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ অকারণ বিতর্ক এড়িয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বাড়িতে কারো অসুস্থতার জন্য ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ সেবামূলক কাজে জড়িত হতে পারেন। সমাজসেবায় আনন্দ ও প্রশংসা পাবেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মনোবল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ আইনগত ঝামেলায় জড়াবার আশংকা আছে। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মোন্নতির যোগ আছে। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিকূলতা দেখা দিতে পারে। কিছু করার আগে ভালোভাবে চিন্তা করে নিন। যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কর্মপরিবেশ খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আশানুরূপ নাও পেতে পারেন। পারিবারিক দিক ভালো যাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বাড়িতে কেউ অসুস্থ হতে পারেন। আজ কারো মনে কষ্ট হয় এমন কাজ না করলেই ভালো করবেন। বিদ্যার্থীদের পড়াশুনায় মন বসানো কঠিন হবে। রোমাঞ্চ শুভ নয়। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। ফলে আশানুরূপ লাভ নাও হতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টায় অগ্রগতি হতে পারে। আজ নিজের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। দাম্পত্য শান্তি অক্ষুণ্ন থাকবে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো ধরনের মিথ্যা মামলায় জড়াতে পারেন। সতর্ক থাকার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অশান্তিতে ভুগতে পারেন। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদেশ ভ্রমণ সুখকর নাও হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদোন্নতি অথবা কাঙ্ক্ষিত স্থানে বদলির সুযোগ সৃষ্টি হতে পারে। মনের প্রশান্তি বজায় থাকবে। বুদ্ধিজীবীদের সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।