শিশুশিল্পী জারার এগিয়ে চলা
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ১৯:৪১
শিশুশিল্পী আরুবা আফসান জারা বর্তমানে ব্যস্ত সময় পার করছে। সম্প্রতি শেষ করলেন তন্ময় তানসেনের পরিচালনায় ছবি ‘রান আউট’। এতে অভিনয় করেন সজল, মৌসুমী নাগসহ আরও অনেকে। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘ভালবাসার নীল আঁচল’ টেলিফিল্মে অভিনয় করেছেন জারা। ঈদে এসএ টিভিতে প্রচার হয়েছে এটি। সাদেক সিদ্দিকীর পরিচালনায় টেলিছবি ‘সবাইতো ভালবাসা চায়’। এতে কাজী হায়াত, হাসান মাসুদ, জারাসহ আরও অনেকে অভিনয় করেছেন। মাত্র দেড় বছর আগে আশরাফুল আলম রিপনের পরিচালনায় ‘বন্ধুতা’ নামের একটি খণ্ড নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করেছিল জারা। পরবর্তীতে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মামুনুর রশিদের পরিচালনায় খণ্ড নাটক ইউরেকা, সাদেক সিদ্দিকীর পরিচালনায় টেলিছবি ‘মনের মানুষ’ এবং মোস্তফা মনন পরিচালিত ‘খেলোয়াড়’ নামক একটি ধারাবাহিকসহ বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছে। উল্লেখযোগ্য বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে রবি’র সংগীত হকার, ডাক্তার আফা, ময়না পাখি। এ ছাড়া হরলিক্স, ডিপ্লোমা গরুর দুধ ও ট্যাংসহ বেশ জনপ্রিয় কিছু বিজ্ঞাপনে কাজ করেছে। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘হূদয়ে ৭১’ নামক একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেছে জারা। এ ছাড়া ফেরদৌস ওয়াহিদ পরিচালিত চলচ্চিত্র ‘কুসুমপুরের গল্প’ অভিনয় করেছে জারা যা আছে মুক্তির মিছিলে।