নজরুল জয়ন্তীতে গুণীজন সম্মাননা
আব্দুল মান্নান ভূঁইয়া, শেরপুর (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ১৯:৪১
শেরপুরে নজরুল জয়ন্তী ও গুণীজন সম্মননা অনুষ্ঠান ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ প্রতিনিধি দীপক কুমার করকে ‘সাংবাদিক সম্মাননা’ প্রদান করা হয়। সম্প্রতি বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সাহিত্য-সংস্কৃতি আড্ডা কেন্দ্র। সভাপতিত্ব করেন উক্ত সংগঠন ও ইত্তেফাক সারাদেশ ফোরাম আহ্বায়ক প্রভাষক মো. শহীদুল ইসলাম। শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিম উদ্দিন মালিথা। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাহিত্য জোট বগুড়া’র সভাপতি কবি শিবলী মোকতাদির, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, শেরপুর রবীন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান রবিন, চান্দাইকোনা অনার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুহা. শামছুল হক, বিশিষ্ট সমাজ সেবক আশরাফ উদ্দিন সরকার মুকুল, সীমাবাড়ি ইউপি চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিশদ আলোচনা শেষে শুরু হয় উপস্থিত কবি লেখকদের স্বরচিত কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প পাঠের অনুষ্ঠান।