নাজিম মাহমুদের জন্মবার্ষিকী পালিত

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, কবি ও বাংলাদেশের প্রথম আবৃত্তি সংগঠন স্বননের প্রাণ পুরুষ নাজিম মাহমুদের ৭৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গত ১৭ নভেম্বর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর চত্বরে আবৃত্তি সংগঠন স্বনন এ উপলক্ষে কবিতা আবৃত্তি ও এক আলোচনা সভার আয়োজন করে। নাট্যকার নাজিম মাহমুদের জীবন পঞ্জি পাঠ করেন আবৃত্তি সংগঠনের কর্মী পল্লব, দিলশাদ জাহান ও মোস্তাক আহমেদ। কবি নাজিম মাহমুদের ‘রোগশয্যা’, ‘দিনাজপুরের সূর্যোদয়’, ‘একটি বাঁশফুল’ শীর্ষক কবিতা আবৃত্তি করেন স্বননের কর্মীবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কবি মোহাম্মদ কামাল, স্বনন আহ্বায়ক কনিকা গোপ।