শ্রুতি হাসানের উপর হামলা
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২০:২৪
অজ্ঞাত এক ব্যক্তি গত মঙ্গলবার সকালে জনপ্রিয় দক্ষিণী ও বলিউডি অভিনেত্রী শ্রুতি হাসানের মুম্বাইস্থ বাড়িতে ঢুকে হঠাত্ আক্রমণ করে। সকাল সাড়ে ৯টার দিকে ডোর বেলের শব্দ শুনে দরজা খুলতে যান শ্রুতি হাসান। আর দরজা খুলতেই অজ্ঞাত ওই ব্যক্তি চড়াও হন শ্রুতির উপর। শ্রুতিকে অপহরণ করে নেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু কোনোমতে ঘরের দরজা বন্ধ করে নিজেকে বাঁচাতে সক্ষম হন ‘ডি ডে’খ্যাত এই অভিনেত্রী। সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় অজ্ঞাতনামা সেই দুষ্কৃতি। এই অভিযোগে মুম্বাই পুলিশ এখন মাঠে নেমেছে ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে খুঁজে বের করতে। তবে পুলিশের ধারণা, এটি শ্রুতি হাসানের কোনো এক অন্ধ ভক্তের কাজ। অন্যদিকে, শ্রুতি হাসান জানিয়েছেন তার আচরণ ছিল শ্রুতি হাসানকে অপহরণ করার এক চেষ্টা।