জোকস
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২০:২৫
প্রথম বন্ধু :তুই অংকে ফেল করলি কেন?
দ্বিতীয় বন্ধু :ফেল না করে কি কোনো উপায় আছে? টিচার প্রথম দিন ক্লাসে সবাইকে অংক করালেন যে পাঁচের সাথে তিন যোগ করলে আট হয়। এরপর দিন আবারও সবাইকে অংক করালেন এবং সেদিন দেখা গেল ছয়ের সাথে দুই যোগ করলেও আট হয়। আবার উনি বলেছেন চারের সাথে দুই গুণ করলেও নাকি আট হয়। এখন তুই বল, টিচার নিজেই যদি এত কনফিউজড হয় তাহলে আমি কীভাবে অংক পারব!
নতুন একটি শহরে এসে এক বিদেশির মুখে ইংরেজিতে ‘আই অ্যাম গোয়িং’ বাক্যটি শুনলেন এক সর্দারজি। তার খুব ইচ্ছা হলো তিনি এই বাক্যটির অর্থ জানবেন। কিছুক্ষণ অপেক্ষা করে তিনি শহরের একজন লোককে ডেকে শব্দটির মানে জিজ্ঞাসা করলেন। তিনি অর্থ বলে চলে গেলেন। এভাবে একে একে সাত-আটজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেও আগের মতোই বিরক্ত বলে মনে হলো সর্দারকে। এরই মাঝে শেষ চেষ্টা হিসেবে তিনি প্রবীণ একজন ব্যক্তিকে বাক্যটির মানে জিজ্ঞাসা করলেন। বাক্যটি শুনে লোকটি বললেন, এর মানে ‘আমি চলে যাচ্ছি।’ লোকটির এই কথা শুনে সর্দার বললেন, ‘কিছুই বুঝলাম না বিষয়টা! এ পর্যন্ত যাকেই এটা জিজ্ঞাসা করি সেই আমি চলে যাচ্ছি বলে এখান থেকে চলে যায়!’
সান্তা :তোকে দেওয়ার জন্য আমার কাছে একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে। কোনটা আগে শুনবি?
বান্তা :আগে ভালোটাই বল।
সান্তা :কাল দেখলাম তুই আমার কাছে এক হাজার টাকা পাস যেটার কথা কি না তুই ভুলে গেছিস!
বান্তা :তাই কোথায় দেখলি? কীভাবে মনে পড়লো এটা?
সান্তা :সেটাই তো দুঃসংবাদ রে! আমি এটা দেখলাম গতকাল স্বপ্নে!