আরজে টুটুলের প্রথম একক

নতুন বছরেই নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন আর জে টুটুল। এই সময়ের একজন জনপ্রিয় আরজে হিসেবে এরই মধ্যে তিনি বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এরই মধ্যে প্রথম একক অ্যালবামের কাজও প্রায় শেষ করে ফেলেছেন। টুটুল বলেন, ‘আমি আমার প্রতিটা কাজ করি শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য নয়, বরং সেই ভালো লাগা যেন সবার মাঝেই ছড়িয়ে যায় এ বিষয়টিও খুব বেশি মাথায় রাখি। ৯টি গান দিয়ে সাজানো এই অ্যালবামটিও আশাকরি তেমনই হতে যাচ্ছে।’