নীল রঙের গল্প

এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নীল রঙের গল্প’। নাটকটি প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মিলন, তিশা, নিশো, নাদিয়া, নিলয়, জেনি, মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক, মানস বন্দ্যোপাধ্যায়, কায়েস চৌধুরী, শিরীন বকুল, কাজী উজ্জ্বল প্রমুখ। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস-পার্বতী’, নিজামি গানজাভির ‘লাইলী-মজনু’ এবং উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’—এই তিন অমর প্রেমকাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ‘নীল রঙের গল্প’।