ইন্টেরিয়র ডিজাইনার হতে চাইলে
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২০:৪৯
একটা সময় ছিল যখন মানুষ পেশা হিসেবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষকের বাইরে কিছু ভাবতে পারত না। কিন্তু শিক্ষাব্যবস্থা এখন আর সেই গণ্ডিতে সীমাবদ্ধ নেই। আজ মানুষ ব্যবসা করার জন্যও শিক্ষা গ্রহণ করছে, আবার বিমান চালানোর জন্যও শিক্ষা গ্রহণ করছে। ঠিক তেমনি শিক্ষায় এক নতুন মাত্রা যোগ করেছে ডিজাইনের উপর পড়াশুনা। তা হতে পারে বিল্ডিং ডিজাইন অথবা ইন্টেরিয়র ডিজাইন কিংবা ড্রেস ডিজাইন। সে কথা মাথায় রেখেই সুনির্দিষ্টভাবে ডিজাইন বিষয়ে শিক্ষা প্রদানের জন্য স্থপতি আলমগীর জলিল ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম ডিজাইন ইনস্টিটিউট ‘ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি’। ইতোমধ্যেই ইন্সপিরেশন ইনস্টিটিউট পার করেছে সফলতার ১৫টি বছর।
বর্তমানে এই প্রতিষ্ঠানে ফ্যশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। কেউ চাইলে উচ্চ মাধ্যমিক/‘এ’ লেভেল শেষ করার পর ৩ বছর মেয়াদি বিএ ইন ইন্টেরিয়র আর্িকটেকচার কোর্সে ভতির্ হতে পারে। কোর্স শেষে লিমককউইং ইউনিভার্িসটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, মালয়েশিয়ার অধীনে সার্িটফিকেট প্রদান করা হয়। সাথে আছে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। ইন্সপিরেশন ইনস্টিটিউট, লিমককউইং ইউনিভার্িসটির সরাসরি এজেন্ট হিসেবেও কাজ করছে। তাই যে কেউ চাইলে ইন্সপিরেশন ইনস্টিটিউটের সহায়তায় লিমককউইং ইউনিভার্িসটি কর্তৃক অফারকৃত যেকোনো বিষয়ে ভর্তি হতে পারেন। ইন্সপিরেশন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্সের অধীনে ফ্যাশন, ইন্টেরিয়র এবং গ্রাফিক্সের উপর ৬ মাস/১ বছর মেয়াদি সার্িটফিকেট কোর্স অফার করছে। ৯৮৯৫১৮৩, ০১৭১১০০৫৯৯৯ নম্বরে ফোন করে জানা যাবে আরও তথ্য।
ইন্সপিরেশন ইনস্টিটিউটে ভর্তির জন্য নেই কোন বয়সের সীমা। এখান থেকে পাশ করে শিক্ষার্থীরা যেকোনের আর্কিটেকচার অথবা ইন্টেরিয়র ফার্ম, ফার্নিচার কোম্পানি, বিজ্ঞাপন সংস্থা, ফ্যাশন হাউস ছাড়াও ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগদান করতে পারেন। তাছাড়া কেউ চাইলে স্বতন্ত্র পেশা হিসেবেও বেছে নিতে পারেন ফ্যাশন, ইন্টেরিয়র অথবা গ্রাফিক্স ডিজাইনকে।
বর্তমানে ইন্সপিরেশন ইনস্টিটিউটের নভেম্বর ইনটেকের জন্য ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ক্লাশ শুরু হবে ২৩ নভেম্বর।
যোগাযোগ :প্লট-৮০, ব্লক-জে, বারিধারা, ঢাকা-১২১২।