বিজিবি জেলা প্রশাসন ও বন্দর ব্যবহারকারীদের বৈঠক
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:০৮
বেনাপোল বিজিবি ক্যাম্পে সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ’র প্রতিদিন যৌথ রিট্রিট সিরিমনির আনুষ্ঠানিকতা করতে বেনাপোল বিজিবি কোম্পানী ক্যাম্পে বিজিবির উচ্্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসন, পুলিশ, কাস্টমস, বন্দর, সি্এন্ডএফ এজেন্টস ও সাংবাদিকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডোর কর্ণেল জিললুর রহমান। নোমন্সল্যান্ড জমি অধিকরণ করে দু’দেশের নাগরিকদের জন্য গ্যালারী নির্মাণ করে দু’দেশের নাগরিকদের মাঝে সু-সম্পর্ক তৈরি করে ভাবের আদান-প্রদান, বিজিবির বিএসএ্ফ’র সম্প্রতির সেতু বন্ধনকে আরো সুদৃঢ় করাসহ কিভাবে আমদানি-রফতানি বাণিজ্যকে ব্যাঘাত সৃস্টি না করে নোমান্স্ ল্যান্ডে রিট্রিট সিরিমনি অনুষ্ঠান সম্পন্ন করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা স্থান পায়। বৈঠকে বক্তব্য রাখেন, ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মতিউর রহমান, মেজর রায়হান, বন্দর পরিচালক ড. আনোয়ার হোসেন, কাস্টমস যুগ্ম কমিশনার ফাইজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলী সর্দার, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন প্রমুখ।