দিন ঘোষণার চার মাসেও ছাত্রলীগের সম্মেলন হয়নি
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:১০
নীলফামারীর সৈয়দপুরে তারিখ ঘোষণার ৪ মাস অতিবাহিত হলেও বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন হয়নি। ফলে ছাত্রলীগের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গত ৩ জুলাই সংগঠনের সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। সম্মেলন করে নতুন কমিটি গঠন করার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা আজও হয়নি। সূত্র জানায়, সৈয়দপুর ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। এরপর ৫ বছর অতিবাহিত হলেও সম্মেলন অনুষ্ঠিত হয়নি। করা হয়নি নতুন কমিটি। চলতি বছরের ৩ জুলাই সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। ফলে সে সময় দলীয় কার্যালয় মুখরিত হয়ে ওঠে। নেতৃত্বে কে আসছেন এনিয়ে চলে ব্যাপক আলোচনা। কিন্তু নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও সম্মেলন অনুষ্ঠিত হয়নি।