সংবাদ সংক্ষেপ

উলিপুরে জুয়া বিরোধী ব্যতিক্রমী যুব সমাবেশ উলিপুর(কুড়িগ্রাম)সংবাদদাতা \ জুয়া ও তাস খেলা থেকে যুব সমাজকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আরডিআরএস বাংলাদেশ। যুব সমাজকে সচেতন করতে গত মঙ্গলবার উপজেলার ধরণীবাড়ী সমাজ কল্যাণ সংস্থা ও আরডিআরএস যৌথভাবে আয়োজন করে এক যুব সমাবেশ। যুব ফোরাম সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তাহজুল ইসলাম। মুন্সীগঞ্জে পুলিশ পিটানো ৪ আসামি হাজতে মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে পুলিশ পিটানোর মামলায় গ্রেফতারকৃত রুহুল আমিন (৩৬), শরীফুল ইসলাম মুন্না (২৬) ও আলামিনকে (৩০) মঙ্গলবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। দুপুরে সদর থানা পুলিশ আদালতে পাঠালে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাবুদ্দিন আহম্মদ জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সোমবার সদর উপজেলার সিপাহিপাড়া চৌরাস্তা মোড়ে দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল আক্তার হোসেনকে স্থানীয় কতিপয় রেন্ট-এ কারের মালিক-চালক দলবল নিয়ে হামলা চলায়। সৈয়দপুরে গোদ ও কৃমি নাশক বিষয়ে সভা সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ ২০১৫ সালের মধ্যে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক রওশন আরা বেগম, উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদার রহমান, উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা শাহনাজ শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভীন। প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৩ উপলক্ষে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় তিনি অংশ নেন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে তিনি নির্বাচিত হন। এছাড়া ২০১০ ও ২০১১সালে তিনি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। শাহনাজ পারভীন শিক্ষা জীবনে ট্যালেন্টপুলে বৃত্তিসহ আলিম পরীক্ষায় বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেন। তালায় ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল বুধবার সকালে ব্র্যাকের তালা উপজেলার জেঠুয়া ব্লকের আওতায় আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরপত্তা কর্মসসূচির আওতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার মোঃ সামছুল আলম। এদিকে একইদিন সকালে কালিগঞ্জের গোবিন্দপুর ব্লকের ব্র্যাকের আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার নারায়ন চন্দ্র কুন্ডু। এসময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার মোঃ আবু জাফর উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের দৌলতপুরে বখাটেদের জরিমানা দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ গত মঙ্গলবার মানিকগঞ্জের দৌলতপুরে লাউতারা গ্রামের জে.এস.সি পরিক্ষার্থী (১৩) দৌলতপুর পরীক্ষা দিতে আসার সময় উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইমন ও জসিম উদ্দিন তার অপর দুই সহযোগিকে নিয়ে পরীক্ষার্থীকে প্রেম প্রস্তাব দেয়াসহ হাত ধরে টানাটানি করে। পরে ছাত্রীর মা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নূর মহল আশরাফী, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলমকে অবগত করলে পরীক্ষা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নূর মহল আশরাফীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতযোগে অভিযুক্তদের ২৫ হাজার টাকা জরিমানা করে। কোটালীপাড়ায় স্বাস্থ্য বিষয়ক সভা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা এসডিসির অর্থায়নে ও প্রিপ স্ট্রাস্টের অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে স্বাস্থ্যবিষয়ক মুখোমুখি সভা অনুষ্ঠিত হযেছে। গত মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার পরিচালক শিরিন বানুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা। সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক যতিশ চন্দ্র, প্রিপ স্ট্রাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ ইকবাল হোসেন, প্রোগ্রাম অফিসার আব্দুর রাজ্জাক । খোকসায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন খোকসা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার তিনি প্রথমে উপজেলা নির্বাহী অফিসে যান। সেখানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোঃ মুস্তাফা কামাল। বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় গত বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নির্দেশে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগলুল হায়দার শাহীনের সভাপতিত্বে আনিসুর রহমান মিলনকে সভাপতি ও কামরুল হাসান সেলিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান, অ্যাডভোকেট নাসির উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান রিয়াজ, অ্যাডভোকেট খান মঞ্জুরুল আলম মঞ্জু, প্রচার সম্পাদক টিটু হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম লিটু, মহিলা সম্পাদিকা গায়ত্রী সরকার প্রমুখ। চান্দিনায় ছাত্রদলের সংবাদ সম্মেলন চান্দিনা ও বুড়িচং (কুমিল্ল¬া) সংবাদদাতা \ কুমিল্ল¬ার চান্দিনায় বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও কুমিল্ল¬া উত্তর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলমসহ চান্দিনা উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চান্দিনা পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান ভুঁইয়া, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, উপজেলা ছাত্রদল সহ-সভাপতি এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক ইমাম হোসেন, পৌর ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ। কুড়িগ্রামে কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রামে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে এই কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজার রহমান, পিআইও ময়নুল হক, নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাজেদা বেগম, আমিন উদ্দিন আহমেদ দ্বি-মুখী দাখিল মাদরাসার সুপার সাইফুল ইসলাম সরকার প্রমুখ। কাঁঠালিয়ায় মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঁঠালিয়ায় দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা সমাজ সেবা অধিদপ্তর ও মরহুম মফিজ উদ্দিন খলিফা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে গত মঙ্গলবার উপজেলার মনস্বিতা মহিলা মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মাঝে জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে এ বৃত্তি প্রদান করেন। অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলেজ ও গভর্নিং বডির সভাপতি ফাতেমা খানম। হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক এস.এম. আলমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আয়ুব আলী, পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, অধ্যক্ষ মো.ওয়াহিদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সালাম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক প্রমুখ। ফরিদপুরে কৃষক সমিতির জাতীয় সম্মেলন ফরিদপুর প্রতিনিধি \ বাংলাদেশ কৃষক সমিতির দ্বাদশ জাতীয় সম্মেলন ২১ ও ২২ নভেম্বর ফরিদপুরে অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে বুধবার ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি। শহরের অম্বিকা ময়দানে কৃষক সমিতির দুই দিনব্যাপী এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ফরিদপুরের প্রবীণ সাংবাদিক অধ্যাপক আব্দুল মতিন ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোরশেদ আলী, সদস্য আবীদ হাসান, ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান লাল্টু, সদস্য রফিকুজ্জামান লায়েক প্রমুখ। গোপালগঞ্জে প্রবাসীর মৃত্যুদাবির চেক হস্তান্তর গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রবাসী ফারুক মিয়ার মৃত্যুদাবির ২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছে। গত মঙ্গলবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন গ্রীস প্রবাসী মৃত ফারুক মিয়ার স্ত্রী সেলিনা বেগমের হাতে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের এ চেক তুলে দেন। এ সময় গোপালগঞ্জ জনশক্তি জরিপ অফিসার মোঃ জহুরুল হক মোল¬্যা, জনশক্তি জরিপ অফিসার আবুল কাসেম, এ্যাড.মোঃ মোরাদ হোসেন, প্রবাসীর ছেলে সোহাগ মিয়া উপস্থিত ছিলেন। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, প্রবাসে বৈধ কোন কর্মী মারা গেলে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে অর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়। আদিতমারীতে এ্যাডভোকেসি সভা আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচির অধীনে গণওষুধ সেবন উপলক্ষে গতকাল বুধবার এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাছানুল আদমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও নাজনীন নাহার চৌধুরী প্রমুখ। গফরগাঁওয়ে আওয়ামী লীগ নেতার গণসংযোগ গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ সাহাব উদ্দিন আহম্মেদ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে গণসংযোগ করছেন। গত শনিবার থেকে বুধবার পর্যন্ত উপজেলার কুকসাইর, দত্তন্নপাড়া, চরআলগী, রসুলপুর, চারিপাড়া, মশাখালীসহ বিভিন্ন গ্রামে উঠোন বৈঠকের মাধ্যমে গণসংযোগকালে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরছেন। ডিমলায় ফাইলেরিয়া প্রতিরোধে অবহিতকরণ সভা ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ফাইলেরিয়া প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুলতান মাহাবুব। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রাহিয়া সরকার, জাইকা প্রতিনিধি মিকা মাহসুনাগা, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণী সম্পদ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিজয়নগর উপজেলার গেরারগাঁও নামক স্থানে গতকাল বুধবার প্রাণী সম্পদ কেন্দ্রের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ও সাংবাদিক মনির হুসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুর মুক্তাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সচিব ডঃ সেলিনা আফরোজসহ বক্তব্য রাখেন মহাপরিচালক ডাঃ মোছাদ্দেক হুসেন প্রমুখ। খুলনায় ৯৪৪ বোতল ফেন্সিডিলসহ আটক ৪ খুলনা অফিস \ গত মঙ্গলবার পুলিশ নগরীর হোগলাডাঙ্গা এলাকা থেকে ৯৪৪ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- মাদারীপুরের আবু হানিফ ও আব্দুর রব, ঢাকার উত্তরখান এলাকার মাসুদ ও হাজারীবাগ এলাকার মোস্তফা। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ফেন্সিডিলের চালানটি প্রাইভেটকারযোগে সাতক্ষীরা থেকে ঢাকায় নেয়ার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হোগলাডাঙ্গা এলাকায় তাদের আটক করা হয়। এ ব্যাপারে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে। মুক্তাগাছায় ডেমোক্রেসি ওয়াচের সভা মুক্তাগাছা(ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছায় গতকাল বুধবার ডেমোক্রেসি ওয়াচের উদ্যোগে সুশাসনের জন্য গণতন্ত্র (সুজগ) পিএডিজি প্রকল্পের উপজেলা পর্যায়ে ক্যাপটা পুনর্গঠন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ওয়াচ মুক্তাগাছা অঞ্চলের মাঠ কো-অর্ডিনেটর মোঃ আরিফ হাসান। ডেমোক্রেসি ওয়াচের কর্মকর্তা দৌলতুন্নেছা বীনার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা জেএনডিপির নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী খসরু, ডেমোক্রেসি ওয়াচের কর্মকর্তা আবু বকর, আলমগীর মিয়া, আদিবাসী নেতা তিনেন্দ্র মানকিন, কমলা ম্রং, ক্যাপটা সদস্য আমজাদ হোসেন আকন্দ, সাংবাদিক নজরুল ইসলাম, লাভলী ইয়াসমিন, কনা প্রমুখ। চিতলমারীতে তক্ষকসহ ২ জন গ্রেফতার চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের চিতলমারীতে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ২টি তক্ষকসহ (টক্কর) দুই যুবককে পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. আমীর হোসেন চৌধুরী জানান, তক্ষক শিকার ও বেচা-কেনার সাথে ম্যাগনেটবাহিনী নামে কয়েকটি অসাধু চক্র জড়িত রয়েছে। তারা এগুলো প্রতারণার মাধ্যমে গুজব ছড়িয়ে বহু মূল্যে বেচা-কেনা করছে। বাস্তবে এর কোন ভিত্তি নেই।