তাহরির স্কয়ারে
আবার বিক্ষোভ
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৩
মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে ফের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ করেছে শ’ শ’ মানুষ। দু’বছর আগে নিহত বিক্ষোভকারীদের স্মরণে মঙ্গলবার তাহরির স্কয়ারে জড়ো হয়ে দেশের সেনা সমর্থিত সরকারকে নতুন করে সংস্কার কর্মসূচি নেয়ার দাবি জানায় তারা। সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ৩ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উত্খাতকারী জেনারেল সিসির সমর্থকদেরও তাহরির স্কয়ারে দেখা গেছে। তবে তাদেরকে হটিয়ে দেয় আন্দোলনকারীরা। মঙ্গলবার বিক্ষোভকারীরা এই স্কয়ারে ২০১১ সালের নভেম্বরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৪২ জন নিহতের ঘটনা স্মরণ করে। সেইসঙ্গে নতুন করে সামনে নিয়ে আসে তাদের পুরনো দাবিদাওয়াকে।