‘সেলফি’ অক্সফোর্ড অভিধানে সেরা শব্দ

২০১৩ সালের সবচেয়ে জনপ্রিয় শব্দ হিসেবে সেলফিকে অক্সফোর্ড অভিধানে স্থান দেয়া হয়েছে বলে জানান অভিধানটির সম্পাদকেরা। তারা এও জানান, কেবল গেল বছরেই ইংরেজি ভাষায় এ শব্দের ব্যবহার বেড়েছে ১৭ হাজার শতাংশেরও বেশি। প্রায়ই ইংরেজিভাষীদের উদ্ভাবন করা এরকম নানা শব্দ ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে অক্সফোর্ডের অভিধানে স্থান পায়। আর এসব শব্দ সামাজিক রাজনৈতিক এবং প্রযুক্তিগত নানা পরিবর্তনের ভিতর দিয়ে বের হয়ে আসে। সেলফিকে অক্সফোর্ড অভিধানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যে কোন সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা।