থাইল্যান্ডে দায়মুক্তি বিলের
ওপর আদেশ দেবে
আদালত
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৪
সরকারের সংবিধান সংশোধন করার পরিকল্পনা বৈধ কিনা তার ওপর আদেশ দেবে থাইল্যান্ডের একটি আদালত। যদি ঐ সাংবিধানিক আদালত সংশোধনটিকে অবৈধ বলে আদেশ দেয় তাহলে ক্ষমতাসীন ফিউ থাই সরকার ভেঙ্গে দেয়ার জন্য চাপ প্রয়োগ করা হতে পারে।
ফিউ থাই পার্টি এই মাসের শুরুর দিকে বিতর্কিত দায়মুক্তি বিলটি উত্থাপন করার চেষ্টা করলে থাইল্যান্ডে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। রাজপথে বিক্ষোভের আলোড়ন সৃষ্টি করা বিলটি পরবর্তীতে সিনেটে বাতিল করা হয়। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দলের প্রস্তাবিত এই বিলটি সিনেটকে ২০০৬ সালের ক্যুর আগের কাঠামোয় ফিরিয়ে নিতে পারতো। সিনেটকে সম্পূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দেয়ার জন্য ফিউ থাই পার্টি এই সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব করেছিল। উল্লেখ্য, ঐ ক্যুর ফলে ক্ষমতাচ্যুত হওয়া তত্কালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর ভাই।