কুবি’র নিয়োগ কার্যক্রম আরো ৬ মাস স্থগিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ কার্যক্রম আবারও স্থগিত করেছে মহামান্য হাইকোর্ট। ১৯ নভেম্বর মঙ্গলবার আগামী ছয় মাসের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেয় হাইকোর্ট। এর আগে ৭ অক্টোবর লোকপ্রশাসন বিভাগের সভাপতি মাসুদা কামালের এক রিটে কুবির সকল নিয়োগ ও পদোন্নতি স্থগিত করে হাইকোর্ট। হাইকোর্টের ঐ আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের প্ররিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশের ওপর ১০ অক্টোবর স্থগিতাদেশ দেয় চেম্বার জজ আদালত।