সর্বনিম্ন মজুরি ৫৩০০ টাকা অযৌক্তিক হয় কী করে?
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২২:০৭
পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের দাবি তাদের সর্বনিম্ন মজুরি ৮০০০ টাকা করা হোক। সে দাবি আরো জোরালো হয় রানা প্লাজা ধসের পর এবং আমাদের একজন মন্ত্রীও আশ্বাস দিয়েছিলেন সর্বনিম্ন মজুরি ৮০০০ টাকা করার বিষয়ে। সর্বশেষ মজুরি বোর্ডের সিদ্ধান্তে সর্বনিম্ন মজুরি ৫৩০০ টাকার প্রস্তাব গৃহীত হয়। শ্রমিক পক্ষ অনেক ছাড় দিয়ে এই প্রস্তাব অনুমোদন দেয়। কিন্তু মালিকপক্ষ এটাকে অযৌক্তিক বলে অভিহিত করেন। যেখানে বাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুত্ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগামী সেখানে ৫৩০০ টাকা কীভাবে অযৌক্তিক হতে পারে? মালিক পক্ষ নিজের পরিবারের খরচের সঙ্গে তুলনা করে একটু ভেবে দেখবেন। যাদের অবদানে পোশাক খাত থেকে বাংলাদেশ সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আনছে তাদেরকে এভাবে বঞ্চিত করার অধিকার কারো নেই। অবিলম্বে মালিক পক্ষের শুভবুদ্ধির উদয় হোক।
মো. ছরোয়ার হোসেন
জজকোর্ট, গাইবান্ধা