নবাবগঞ্জ-দোহারে গ্যাস দেওয়া হোক
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২২:০৮
ঢাকা থেকে কেরানীগঞ্জ হয়ে ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে নবাবগঞ্জ উপজেলা হয়ে দোহার যেতে মাত্র দেড়ঘন্টা সময় লাগে। ঢাকার গুলিস্তান থেকে দোহারের দূরত্ব মাত্র পঁচিশ মাইল। কেরানীগঞ্জ পর্যন্ত গ্যাস লাইন রয়েছে। দোহারের মূল ব্যবসাকেন্দ্র জয়পাড়া পর্যন্ত পৌঁছাতে পথে কোনো প্রতিবন্ধক নেই। ধলেশ্বরী নদীর দুটি শাখার ওপরই পাকা সেতু রয়েছে। সেতু দুটোর ওপর দিয়েই যাত্রীবাহী বাসসহ শত শত গাড়ি ঢাকা-জয়পাড়া (ভায়া-নবাবগঞ্জ-বান্দুরা) চলাচল করে। গ্যাসের অভাবে এলাকার গাছ নিধন হচ্ছে ব্যাপকহারে। গ্যাস না থাকায় কোনো কল-কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে না। এলাকায় বেকারের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। তাই অবিলম্বে দোহারের জয়পাড়া পর্যন্ত (ভায়া-নবাবগঞ্জ-বান্দুরা) গ্যাস সংযোগ দেবার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জাহাঙ্গীর চাকলাদার
গ্রাম: হাতুরপাড়া, ডাকঘর:পালামগঞ্জ, দোহার, ঢাকা।