চবিতে ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২২:৫১
২০১৩-১৪ (১ম বর্ষ) এইচ, জিওবি ২, ৪, ৬ ইউনিটের নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচ ১-৩ ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ) ও জি ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ) ভর্তি পরীক্ষা আগামী ২৯ নভেম্বর শুক্রবার, কলা ও মানববিদ্যা অনুষদের বি২ (আরবি, ইসলামিক স্টাডিজ) বি৪ (পালি), বি৫ (নাট্যকলা) এবং বি৬ (সংস্কৃত) এর ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর শনিবার এবং উক্ত ইউনিটের পূর্বে ঘোষিত পরীক্ষার কেন্দ্রসমূহ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্ব ঘোষিত সময়সূচিও অপরিবর্তিত থাকবে।