বরিশাল সিটির প্যানেল মেয়র নির্বাচন আজ

সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়রের ৩টি পদে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সমঝোতার মাধ্যমে ৩টি পদে দল সমর্থিত প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে নানামুখী চেষ্টা চালিয়েও কোনো লাভ হয়নি। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন জানান, বৃহস্পতিবার সাধারণ সভা শেষে ৩টি প্যানেল মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র ও ৪০ জন কাউন্সিলরসহ মোট ৪১ জন ভোটার ২ জন পুরুষ ও ১ জন মহিলা প্যানেল মেয়র নির্বাচন করবেন। শুধু মহিলা প্যানেল মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে। ৪০ জন কাউন্সিলরের মধ্যে ২৪ জনই বিএনপি দলীয়। বাকিরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এ) ও জামায়াত সমর্থিত।