মাইক্রোসফট ও এনআরবি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ১৯:৩৩
সম্প্রতি মাইক্রোসফটের সাথে চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক। টেকওয়ান গ্লোবাল মাইক্রোসফটের LAR (লার্জ অ্যাকাউন্ট রিসেলার) হিসেবে বিভিন্ন ধরনের মাইক্রোসফট প্রযুক্তির শিক্ষা ও সফটওয়্যার স্থাপন করবে। এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোখলেছুর রহমান এবং মাইক্রোসফট বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসনায়েক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের এসইভিপি এবং হেড অব কর্পোরেট জী সান হাবিব, মাইক্রোসফট বাংলাদেশের লার্জ অপার্চুনিটি ম্যানেজার জিয়াউল হক মল্লিক, টেকওয়ান গ্লোবালের কান্ট্রি জেনারেল ম্যানেজার তারিক সানুনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় এনআরবি ব্যাংকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সার্ভার সফটওয়্যার সরবরাহ করবে মাইক্রোসফট। এর মাধ্যমে এনআরবি ব্যাংক তাদের নেটওয়ার্ক, অফিসের কর্মদক্ষতা, আইডেন্টিটি, ভার্চুয়াল সিস্টেমের ব্যবহারের মাধ্যমে আধুনিক তথ্য আদান-প্রদান ও উন্নত অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে এবং এর তথ্য নিরাপত্তা ও প্রকল্প ব্যবস্থাপনা কার্যক্রম আরও ভালোভাবে করতে পারবে। এনআরবি ব্যাংক বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার এবং এসকিউএল সার্ভার ডাটাবেজ ব্যবহার করবে।