যাত্রা থামল উইন্যাম্পের

মিডিয়া প্লেয়ার ও অনলাইন গান ডাউনলোড এবং স্ট্রিমিংয়ে একটা সময় পর্যন্ত জনপ্রিয়তম নাম ছিল উইন্যাম্প। পরবর্তী সময়ে আইটিউনস ও অন্যান্য মিডিয়া প্লেয়ারের আগমনে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে এওএল-এর মিডিয়া প্লেয়ারটি। গত কয়েক বছরে বলতে গেলে নামসর্বস্ব হয়ে টিকে ছিল এটি। শেষ পর্যন্ত এর আনুষ্ঠানিক অবসানের ঘোষণা দেওয়া হয়েছে। উইন্যাম্প নির্মাতা এওএল জানিয়েছে, আসছে ডিসেম্বরের ২০ তারিখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শেষ করবে এই মিডিয়া প্লেয়ার। এর মাধ্যমে মিডিয়া প্লেয়ারের একটি যুগের অবসান ঘটল।